এবার জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড realme নিয়ে এসেছে বেশ কিছু নতুন মডেলের স্মার্টওয়াচ - The News Lion

এবার জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড realme নিয়ে এসেছে বেশ কিছু নতুন মডেলের স্মার্টওয়াচ

 



দি নিউজ লায়নঃ  আজকের দিনে ক্রমেই বেড়ে চলেছে স্মার্টওয়াচের চাহিদা। আর সেই কথা মাথাতে রেখে একাধিক সংস্থা বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন ফিচারের স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসেছে। তবে এবারে জানা গিয়েছে নতুন তথ্য জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড realme নিয়ে এসেছে নতুন বেশ কিছু মডেলের স্মার্টওয়াচ।  জানা গিয়েছে দ্রুত এই স্মার্টওয়াচ আনা হবে ভারতের বাজারে।তবে কবে এই স্মার্ট ওয়াচ বাজারে আসবে তা এখনো জানা যায়নি।


সংস্থার তরফে জানানো হয়েছে দ্রুত আনা হবে এই ধরনের স্মার্টওয়াচ।  কোথাও এই স্মার্টওয়াচ এখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি। এই স্মার্টওয়াচে থাকবে ১.৩৯ touch amoled display। তার সঙ্গে থাকবে ৪২০ mah ব্যাটারি। এছাড়া এই স্মার্টওয়াচে থাকবে একাধিক মোড। জার ফলে সুবিধা হবে ক্রেতাদের। নিজেদের প্রয়োজন মত মোড ব্যবহার করতে পারবেন। তবে জানানো হয়েছে কেবল মাত্র realme watch s এর আগে লঞ্চ করা হয়েছিল পাকিস্তানে। আর এই স্মার্ট ওয়াচের দাম রাখা হয়েছিল ১৪৯৯৯। তবে ভারতে এই স্মার্ট ওয়াচের দাম কত হবে তা এখনো জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.